আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনে ইরান ও লেবাননের হিজবুল্লাহ প্রতিশোধমূলক যৌথ হামলা চালিয়ে কাঁপিয়ে দিয়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে।
এতে তেল আবিব ও হাইফায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিস্ফোরণের পর হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডও ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরাইলের হাইফা শহরের বাজান তেল শোধনাগারে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়া দেখা গেছে।
হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা হাইফার নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, তাদের বাহিনী ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার নৌঘাঁটিতে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ’ (একঝাঁক ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।
এর আগে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর শহরটির তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এ অগ্নিকাণ্ড সরাসরি আঘাতের কারণে নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনের ফলে ঘটেছে, তা স্পষ্ট ছিল না।
হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, ইসরাইলের দখলদার বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেইত লিফ-এ হামলায় ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কয়জন ছিল, আর তাদের সর্বশেষ অবস্থা কী তা জানা সম্ভব হয়নি।
সংগঠনটি জানায়, তারা বেইত লিফ শহরের একটি বাড়ির ভেতরে থাকা ইসরাইলি বাহিনীর ওপর গাইডেড মিসাইল (নির্দেশিত ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।
Your Comment